ছাগলের গর্ভে মহিষের বাচ্চা
দি নিউজ লায়ন; বুধবার সকাল সাড়ে আটটার দিকে পাবনার ঈশ্বরদীর জয়নগর ওয়াবদা গেটের সামনে বুলবুল ডাক্তারের বাড়িতে ছাগলের গর্ভে জন্ম নিয়েছে মহিষের বাচ্চা। বাচ্চা প্রসবের খবর চাউর হয়েছে গোটা এলাকায়। ছাগলের গর্ভ থেকে মহিষের তিনটি বাচ্চা প্রসবের খবরে এলাকায় আলোড়ন সৃষ্টি হয়। লোকজন ভিড় জমিয়েছে বুলবুল ডাক্তারের বাড়িতে।
জানা যায়, ছাগলের প্রসবকৃত বাচ্চা তিনটির মুখমণ্ডল ও পা মহিষের আকৃতির। তবে মহিষের প্রসবকৃত বাচ্চা হয় বড়। আর এই বাচ্চাগুলো ছোট। তবে অবিকল মহিষের মতো। তিনটি বাচ্চা জীবিত থাকলেও শারীরিকভাবে দুর্বল। মা ছাগল বাচ্চাদের গা চেটে দুর্বলতা কাটানোর চেষ্টা করছে। যদি বাচ্চাগুলো জীবিত থাকে তাহলে একটু বড় হওয়ার পর প্রকৃত অবস্থা বোঝা যাবে।

Post a Comment